চট্টগ্রামে আরও ১১৭ জন করোনায় আক্রান্ত, মোট ১৪৯৯১
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯০ জন নগর ও ২৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৪৯৯১ জন।
আজ শনিবার (৮ আগস্ট) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি; সুস্থ হয়েছেন ১০৫ জন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ০৩ জন, সিভাসুতে ০৯ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২৭ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৬ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৫ জন, শেভরণ ল্যাবে ২৫ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি আরও বলেন, শুক্রবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৯০৯ টি। এর মধ্যে ১৮০ টি বিআইটিআইডিতে, ১৩৫ টি সিভাসুতে, ১৮৬ টি চমেকে, ১৫২ টি চবিতে, ৭৪ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ১৭৪ টি শেভরণ ল্যাবে এবং ০৮ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ২৭ জনের মধ্যে বাঁশখালীর ২, পটিয়ায় ৩, বোয়ালখালীতে ২, রাউজানে ৯, ফটিকছড়ির ১, হাটহাজারীর ৭, সীতাকুণ্ডে ৩ জন রয়েছেন।
উল্লেখ্য, চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৪০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৬১ জন।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মন্তব্য করুন