চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ ও ফটিকছড়ি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ (বুধবার)। সকাল ৮টা থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) শুরু হয় ভোটগ্রহণ।
চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এর আগে মঙ্গলবার ভোট গ্রহণের সকল আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাঠে রয়েছে ম্যাজিস্ট্রেট সহ র্যাব পুলিশ ও আনসার সদস্যরা।
এবারের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন দুইজন আর ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য প্রার্থী হয়েছেন আরও ৬ জন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৫৭২ জন। এর মধ্যে পুরুষ ৬২ হাজার ১২১ জন,
