ঢাকা , শনিবার, ২০২৬ মে ০৯, ২৬ বৈশাখ ১৪৩৩

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় বিষপানে কিশোরীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ মে ২০, ১০:২৩ পূর্বাহ্ন
পরিবারের সঙ্গে অভিমান করে আনোয়ারায় আঁখি আখতার নামে ১৫ বছরের এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২০ মে) সকালে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনি এলাকায় এ ঘটনা ঘটে। ওই কিশোরীর বাবার নাম মো. সৈয়দ আলী। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, বিষপান করে আত্মহত্যার চেষ্টা করা ওই কিশোরীকে দুপুরে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আলাউদ্দিন তালুকদার বলেন, কিশোরীর ভাইয়ের ভাষ্যমতে- পারিবারিক কোনো একটা বিষয় নিয়ে অভিমানে বিষপান করে ওই কিশোরী।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video