রাজধানীতে মাদকবিরোধী অভিযানে তিন হাজার ইয়াবা জব্দ, আটক ৪৩
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ২৮৭ ইয়াবা, ৩০ গ্রাম হেরোইন ও ৫ কেজি ৮৮৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
সোমবার (৮ মার্চ) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৯ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, ৪৩ জনকে আটক করা হয়েছে,এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ২৮৭ ইয়াবা, ৩০ গ্রাম হেরোইন ও ৫ কেজি ৮৮৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মন্তব্য করুন