রাজধানীতে মাদকবিরোধী অভিযানে তিন হাজার ইয়াবা জব্দ, আটক ৪৩

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ মার্চ ০৯, ০৮:২৭ পূর্বাহ্ন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ২৮৭ ইয়াবা, ৩০ গ্রাম হেরোইন ও ৫ কেজি ৮৮৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। সোমবার (৮ মার্চ) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৯ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, ৪৩ জনকে আটক করা হয়েছে,এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ২৮৭ ইয়াবা, ৩০ গ্রাম হেরোইন ও ৫ কেজি ৮৮৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework