হাটহাজারীতে আরও দুই হেফাজত নেতা গ্রেফতার
চট্টগ্রামের হাটহাজারী থেকে সহিংসতার মামলায় মাওলানা আরিফ এবং তাজুল ইসলাম নামে আরও ২ হেফাজত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।হাটহাজারী সদর উপজেলা থেকে মঙ্গলবার (০৪ মে) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনটির হাটহাজারী পৌরসভা কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক মো. আরিফ ও সহ-দাওয়াহ সম্পাদক তাজুল ইসলাম।
হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। সহিংসতার ঘটনার তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্নস্থানে পুলিশের সঙ্গে হেফাজতের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে অন্তত ১৭ জনের মৃত্যুর খবর আসে সংবাদমাধ্যমে।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মন্তব্য করুন