ঢাকা , বৃহস্পতিবার, ২০২৬ মে ০৭, ২৪ বৈশাখ ১৪৩৩

চট্টগ্রাম প্রতিদিন

স্ত্রী মিতু হত্যা: জামিন পাননি বাবুল আক্তার

News Desk
প্রকাশিত : বুধবার, ২০২১ আগস্ট ১১, ১০:২৩ পূর্বাহ্ন

মঙ্গলবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দীনের ভার্চুয়াল আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন।

বাবুল আক্তারের আইনজীবী মুহাম্মদ আজমুল হুদা বলেন, বাবুল আক্তারের জামিন আবেদন ভার্চুয়াল আদালতে শুনানি হয়েছে। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেছেন।

পরবর্তীতে বাবুল আক্তারের জামিনের জন্য আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

২০১৬ সালের ৫ জুন সকালে নগরের পাঁচলাইশ থানার জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় মিতুকে।

এ হত্যাকাণ্ডের পর নগরের পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয়ের কয়েকজনকে আসামি করে একটি মামলা করা হয়, যার বাদী ছিলেন বাবুল আক্তার নিজেই। গত ১২ মে মিতুর বাবা মোশাররফ হোসেন বাবুল আক্তারকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলা তদন্ত করার জন্য পিবিআই চট্টগ্রাম মেট্রোর কাছে হস্তান্তর করে পাঁচলাইশ থানা পুলিশ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video