ঢাকা , বৃহস্পতিবার, ২০২৬ মে ০৭, ২৪ বৈশাখ ১৪৩৩

চট্টগ্রাম প্রতিদিন

চটগ্রামে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্য

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২১ মার্চ ০৫, ০৭:৩৯ পূর্বাহ্ন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বাবু (১৪) নামে একটি শিশু নিহত হয়েছে। নিহত বাবু রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির মোহাম্মদ আবদুস সোবহানের ছেলে। বৃহস্পতিবার (৪ মার্চ) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, রাতে উপজেলার পোমরা ইউনিয়ন গোচরা চৌমুহনি এলাকায় রাস্তা পার হচ্ছিলো শিশু বাবু। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাকে পথচারীরা উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video