করোনা : চট্টগ্রামে নতুন শনাক্ত ১১৬জন, মৃত্যু ৩
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১১৬ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২ হাজার ৩০৭জন।
এসময়ে করোনায় মারা গেছেন ৩ জন।
শুক্রবার (২১ মে) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৯টি সরকারি-বেসরকারি ল্যাবে ১ হাজার ১২ টি নমুনা পরীক্ষা করা হয়।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মন্তব্য করুন