যুক্তরাষ্ট্রে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে। হামলার পর হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার ( ২৪ মে) দক্ষিণ টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে এই ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
পুলিশ বলছে, ১৮ বছর বয়সী বন্দুকধারী সালভাদর রামোস একাই হামলা চালিয়েছেন। তার হাতে একটি বন্দুক ও আরেকটি রাইফেল ছিল। এ ঘটনায় নিহত শিক্ষার্থীদের বয়স ৫ থেকে ১১ বছরের মধ্যে।
বার্তা
