রক্তের গ্রুপেই জানা যাবে লোক কেমন!

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ Jun ০৮, ০৭:৫৭ পূর্বাহ্ন
আমাদের সমাজে কিছু কথা প্রচলিত রয়েছে। যেমন রক্ত কথা বলে-মানুষ যেখানেই যাক বা যাই করুক না কেন, তার পরিবারের আগের পুরুষদের স্বভাব-আচরণ তার ভেতরেও পরিলক্ষিত হয়। এই বিষয়টা আসলে জিনগত। আর নিজের শরীরের রক্তের গ্রুপের ওপর অনেকটাই নির্ভর করে মানুষের ব্যক্তিত্ব। সম্প্রতি জাপানের বিজ্ঞানীরা এক গবেষণায় দেখেছেন রক্তের গ্রুপের প্রভাবে মানুষের ব্যক্তিত্ব ও আচরণের অনেকটাই নিয়ন্ত্রিত হয়। আসুন জানি কোন রক্তের গ্রুপ অনুযায়ী আমরা কে কেমন: গ্রুপ-এ রক্তের গ্রুপ ‘এ’ পজেটিভ বা নেগেটিভ তারা বুদ্ধিমান অন্তর্মুখী এবং সৎ। সব কিছুতেই পারফেক্ট থাকার চেষ্টা করেন। কখনো কখনো তারা কিছুটা মানসিক চাপে থাকেন। তারা সহজে কাউকে বিশ্বাসও করতে পারেন না। গ্রুপ-বি সৃজনশীল, কৌতূহলী এবং সক্রিয় হয়ে থাকেন ‘বি’ গ্রুপের মানুষ। তারা যত্নশীল ও মানসিকভাবে অনেক শক্ত প্রকৃতির হয়ে থাকেন। তবে এই গ্রুপের মানুষদের স্বভাবে কিছুটা স্বার্থপরতা থাকতে পারে। গ্রুপ এবি এবি গ্রুপের রক্তের গ্রুপ যেমন মিশ্র তাদের বৈশিষ্ট্যও মিশ্রই হবে। এরা অন্তর্মুখী এবং বহির্মুখী উভয়ই হতে পারে। উচ্চাভিলাষী ও চিন্তাশীল বলে শান্তিপূর্ণ পরিবেশ পছন্দ করেন তারা। তবে কখনো কখনো এমন মানুষেরা দ্বিমুখী আচরণ করে থাকেন। এবার গ্রুপ ‘ও’ এ-বি-এবি তো জানা হলো এবার ‘ও’রা কেমন? যাদের রক্তের গ্রুপ‘ও’তারা আত্মবিশ্বাসী ও হাসি-খুশি প্রকৃতির হয়ে থাকেন, এরা কর্মঠ। তবে অন্যের প্রতি উদাসীনতাও দেখা যায় মাঝে মাঝে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework