দেশের তৃতীয় লিঙ্গের প্রথম সংবাদ উপস্থাপক তাসনুভা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ মার্চ ০৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও নারী দিবস উপলক্ষে একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশের বেসরকারি টিভি চ্যানেল  বৈশাখী টেলিভিশন।দেশের ইতিহাসে প্রথম টিভি পর্দায় সংবাদ উপস্থাপিকা হয়ে আত্মপ্রকাশ করছেন ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী নারী তাসনুভা অনান শিশির। আন্তর্জাতিক নারী দিবসে ৮ মার্চ থেকে সংবাদ উপস্থাপক হয়ে শুরু হবে তার যাত্রা। তাসনুভা অনান শিশির একজন নৃত্যশিল্পী, মডেল এবং একজন কণ্ঠশিল্পীও। প্রথম দেশের সংবাদ উপস্থাপক হয়ে  তাসনুবার আত্মপ্রকাশ আমাদের দেশের হাজার হাজার তৃতীয় লিঙ্গের নারীকে অনুপ্রাণিত করবে। বৈশাখী টিভির উপ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলছেন, “বৈশাখী টেলিভিশন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এ বছর, স্বাধীনতার মাস মার্চে নারী দিবস উদযাপনে চ্যানেলের সংবাদে এবং নাটকে দুই জন ট্রান্সজেন্ডার নারীকে যুক্ত করেছে।“ অন্যরাও ট্রান্সজেন্ডারদের প্রতি আরও দায়িত্বশীল ও যত্নবান হবেন এবং তাদেরকে যোগ্যতা অনুসারে কাজে যুক্ত করার চিন্তা করতে পারবেন। আমরা বৈশাখী পরিবারও আগামীতে এমন আরো নতুন প্রতিভা খুঁজে পেলে সংবাদ ও অনুষ্ঠানে যুক্ত করবো” জানান তিনি। নিজের ইচ্ছের কথা জানিয়ে তিনি বলেন, “আমি আমাদের প্রতিবন্ধকতাগুলোর বিষয়ে সচেতনতা বাড়াতে হিজড়া সম্প্রদায়ের উচ্চাকাঙ্ক্ষী নৃত্যশিল্পী, অভিনেতা এবং মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে একটি দল তৈরি করতে চাই। আমি এই ব্যক্তিদের জীবিকা নির্বাহে সহায়তা করতে চাই।“ তাসনুভা আরও বলেন, "আমাদের লিঙ্গ পরিচয়ের তুলনায় যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়া দরকার।"স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের জেন্ডার ডিসক্রিমিনেশন বা চিরাচরিত প্রথা ভাঙতে পারছি, এটা আমার জন্য একটা বড় প্রাপ্তি। আমি বিশ্বাস করি, নিজের যোগ্যতাবলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়। বৈশাখী টেলিভিশনের এই উদ্যোগ দেশের অন্যান্য সেক্টরে দারুণভাবে ভাবিত করবে।“ ২০০৭ সালে থিয়েটার ট্রুপ নাটুয়ার মাধ্যমে অভিনয় শুরু তাসনুভার। দুই বছরেরও বেশি সময় ধরে থিয়েটার ট্রুপের বোটটোলার অংশ নেন। শুধু তাই নয়, এই বছর দুটি পূর্ণদৈর্ঘ্য ফিল্মেও বড়পর্দায় উপস্থিত হচ্ছেন তাসনুভা অনান শিশির।
২৪ টিভি/এডি

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework