দুনিয়ার সবচেয়ে দামি ফল এটি!

লাইফস্টাইল ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২২ ফেব্রুয়ারী ২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

জাপানে এমনই এক সুস্বাদু ফল পাওয়া যায়। যার নাম ইউবারি মেলন (তরমুজ)।

এ ফল দেখতে খুব একটা সুন্দর না হলেও দাম কিন্তু সোনার চেয়েও বেশি। ফলটি বাইরে থেকে দেখতে অনেকটা তরমুজের মতো, স্বাদে কমলালেবুর কাছাকাছি, আবার ভেতরটা দেখতে কিছুটা মিষ্টি কুমড়ের মতো।

ফল গোত্রে এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি ফল। এ ফলের যা দাম তা দিয়ে অনায়াসেই এক টুকরো জমি বা ভারী সোনার গয়না কিনে ফেলা যায়।

জানা গেছে, এক কেজি ইউবারি তরমুজের দাম ২০ লাখ টাকা পর্যন্ত হতে পারে। এ ফলটি জাপানে বিক্রি হয় এবং এটি শুধুমাত্র সমাজের শীর্ষ স্তরের ব্যক্তিরাই কিনে থাকেন। কারণ এর দাম সাধারণের ধরাছোঁয়ার বাইরে।

ফলটি সহজে পাওয়া যায় না। এক বিশেষ বর্গের মানুষ ইউবারি মেলন বিক্রি করেন। আগ্নেয়গিরি সৃষ্ট মাটি এবং অতিরিক্ত বর্ষণ এ ফল চাষের উপযুক্ত পরিবেশ। বিলাসবহুল খাবার এবং পানীয় যেমন বার্বন, শ্যাম্পেন বা কোবে বিফের মতো এটি এক বিশেষ পরিবেশের মধ্যে ইউবারি অঞ্চলে চাষ করা হয়। এ ফল বড় হতে সময় নেয় ১০০ দিন। ২০১৯ সালে এক জোড়া ইউবারি মেলন বিক্রি হয়েছিল প্রায় ৩২ লক্ষ টাকায়।

জাপানে এটাই একমাত্র দামি ফল নয়। এমন আরও বেশ কিছু ফল, সবজি পাওয়া যায়, যেগুলোর দাম লাখ টাকার উপরে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework