সার্চ কমিটি ইসি গঠনে ক্ষমতাসীনদের খুঁজে নেবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ ফেব্রুয়ারী ০১, ১০:১৬ পূর্বাহ্ন

নির্বাচন কমিশন গঠন আইনের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই আইনের মাধ্যমে আগামী নির্বাচনে অবৈধভাবে জয়ী হওয়ার নীলনকশা করছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, যে সার্চ কমিটি করার কথা বলা হচ্ছে সেই কমিটি ইসি গঠনে ক্ষমতাসীনদের অনুসারীদেরকেই খুঁজে নেবে।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করেন রিজভী। বলেন, ‘বিএনপি নয়; আওয়ামী লীগই মূলধারার রাজনীতি থেকে সরে গেছে। জনগণ সেটা বোঝে।’

তিনি বলেন, ‘আপনারা হয়তো ভুলে গেছেন জনগণের শক্তির কথা। এই শক্তি একবার জেগে উঠলে কোনোভাবেই থামানো যাবে না।’

এ সময়, জাতীয়তাবাদী কৃষক দলের নেতাদের মাঝে দায়িত্ব বন্টন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির শীর্ষ এই নেতা। একইসাথে জনগণকে ঐক্যবদ্ধ করতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

 


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework