ঢাকা , রবিবার, ২০২৬ অক্টোবর ১১, ২৫ আশ্বিন ১৪৩৩

রাজনীতি

অস্থিরতা তৈরি করলে বিষদাঁত ভেঙে দেওয়া হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ মার্চ ২০, ০১:০৯ অপরাহ্ন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার (২০ মার্চ) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন বলেন সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে সামনে রেখে যারাই দেশে অস্থিরতা তৈরি করলে বিষদাঁত ভেঙে দেওয়া হবে: কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারে আছে কিন্তু রাজপথ ছাড়েনি। সুতরাং আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রধান মিত্র দেশ ভারত, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের সরকারপ্রধানকে আমন্ত্রণ করা হয়েছে, কোনো ব্যক্তি বিশেষকে নয়।