‘বজরঙ্গী ভাইজান’র রেকর্ড ভাঙল ‘আরআরআর’

বিনোদন ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ এপ্রিল ০৭, ০৯:০৯ পূর্বাহ্ন

একের পর এক চমক দেখাচ্ছে দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’। বক্স অফিস কাঁপিয়ে এবার সিনেমাটি বলিউডের আলোচিত সিনেমা ‘বজরঙ্গী ভাইজান’র রেকর্ড ভেঙে দিল!

‘বাহুবলী’খ্যাত নির্মাতা এস এস রাজামৌলির তেলুগু সিনেমাটি প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তোলে।


মাত্র তিনদিনেই এটি বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপি আয় করে। এবার ১১তম দিনে ‘আরআরআর’র আয় ৯৩৯ কোটি, যেখানে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সালমান খান অভিনীত ‘বজরঙ্গী ভাইজান’র মোট আয় ছিল ৯০২ কোটি ৮০ লাখ রুপি। ১১ তম দিনেই সেই সিনেমার রেকর্ড ভেঙে ভারতের বক্স অফিসে সর্বকালের সেরা তিন সিনেমার একটি হিসেবে তালিকায় উঠে এলো ‘আরআরাআর’।

দুই তেলেগু মুক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারাম রাজুর জীবনকাহিনী তুলে ধরা হচ্ছে ‘আরআরআর’ সিনেমায়। এতে অভিনয় করেছেন ভারতের দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর, রাম চরণ। আরও রয়েছেন আলিয়া ভাট ও অজয় দেবগণ।  

মোট ৬০০ কোটি রুপি বাজেটের ‘আরআরআর’ মুক্তির আগেই নাকি ৮০০ কোটি রুপি আয় করেছে। এরমধ্যে সিনেমা স্বত্ব বিক্রিসহ গানের আয়ও রয়েছে। উত্তর ভারতীয় স্বত্ব থেকে এটি পেয়েছে ১৩৫ কোটি।  


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework