হার্ডওয়্যার ব্যবসায়ী থেকে ভাইরাল গায়ক

বিনোদন ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২২ আগস্ট ১৩, ১১:৫১ পূর্বাহ্ন

পরিস্থিতির শিকার হয়ে আট মাস আগে দোকান বন্ধ করেন। কেন ব্যবসা বন্ধ করতে হলো তা নিয়ে বাঁধলেন র‌্যাপ গান। আর সেই গান সোশাল মিডিয়ায় ভাইরাল।

একটি হার্ডওয়্যারের দোকানদার ছিলেন। পরিস্থিতির শিকার হয়ে আট মাস আগে দোকান বন্ধ করতে বাধ্য হন দোকান। ব্যবসায় ক্ষতি আর ব্যক্তিগত জীবনের অভাব-অনটন। পরে এই অভাব-অনটন আর সমস্যার গল্প নিয়ে বেঁধেছেন একটি র‍্যাপ গান। যেটার নাম ‘ব্যবসার পরিস্থিতি’। গানটি ইতোমধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। একটি গান জীবন পাল্টে দিয়েছে এই হার্ডওয়্যার ব্যবসায়ীর। এটি সিনেমা বা নাটকের গল্প নয়।  নারায়ণগঞ্জের বাসিন্দা আলী হাসানের জীবনের গল্প এটি।

আরও পড়ুন: নিজের রেস্তোরাঁয় রান্না করছেন আশা ভোঁসলে

গানটি প্রকাশ্যে আসার পরই ভাইরাল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজে, বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়েছে বর্তমান সময়ের কথা বলা এই গান। শুক্রবার (১৩ আগস্ট) গানটি প্রকাশ করে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। শুধু গানটির শিল্পীই নন, তিনি গানের কথা ও সুরও নিজেই করেছেন আলী হাসান। গানটির মডেলও তিনি। আলী হাসান ছাড়াও গানটিতে কণ্ঠ দিয়েছেন সাদি, মানাম, আমিন আলী, উদয়, রাকিব হাসান, মারুফ, সিয়াম হাওলাদার ও রিজন। ভিডিও পরিচালনা করেছেন নাসিমুল মোরসালিন স্বাক্ষর। ভিডিওর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইশা খান দূর।

আরও পড়ুন: বিকৃত রবীন্দ্রসংগীত, কীভাবে দেখছেন কলকাতার শিল্পীরা?

আলী হাসান বলেন, ‘বাবার অসুস্থতার কারণে নারায়ণগঞ্জের পারিবারিক হার্ডওয়্যার দোকানের হাল ধরেছিলাম। লোকসানের মুখে বহু বছরের স্মৃতিবিজড়িত সেই ব্যবসা আট মাস আগে গুটিয়ে নিয়েছি। এই গান ভাইরালের জন্য আমি করিনি। বরং নিজের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছি। দেড় বছর আগে আমার দোকানে বসেই গানটি লিখেছি।’

আরও পড়ুন: ঢাকায় শো করতে আসছে বিটিএস!

ব্যবসায়ী হলেও ২০১০ সাল থেকে র‍্যাপ গানের সঙ্গে যুক্ত আলী হাসান। বেশ কয়েকটি কনসার্টে গান করেছেন তিনি। খাসবাংলা নামে একটি ইউটিউব চ্যানেলে ‘ফকিন্নি’ ও ‘ধর মার’ শিরোনামে দুটি র‍্যাপ গান প্রকাশ করেছেন তিনি। তবে গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নেই তার। বরং জীবন গোছাতে তিনি বিদেশ পাড়ি দেয়ার চেষ্টা করছেন।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework