বাংলাদেশে কখনও খেলিনি, কলকাতায় সিঁদুর খেলে মজা পাচ্ছি: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ অক্টোবর ০৫, ০১:০৯ অপরাহ্ন

কলকাতার দুর্গাপুজো মণ্ডপে সিঁদুর খেললেন অভিনেত্রী অপু বিশ্বাস। বুধবার বিজয়া দশমীর দিন সকালের দিকে পশ্চিমবঙ্গের মধ্য কলকাতার কাঁকুড়গাছি যুবকবৃন্দে পুজো মন্ডপে সিঁদুর খেলেন তিনি। সাথে ছিলেন তৃতীয় লিঙ্গের মুখ অধ্যাপিকা মানবী বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার অস্ত্রশিল্পী সহ ক্লাবের মহিলারা। 

এ সময় অপু বিশ্বাস যেমন অন্যের গালে মুখে সিঁদুর মাখিয়ে দেন ঠিক তেমনি ভাবে অন্যরাও তাকে  সিঁদুর মাখিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। মিষ্টিমুখও করেন তারা। 

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অপু বলেন 'এটা আমার কাছে মনে হয় আমার পাশের দেশ, আমার বন্ধু দেশ  তাই আলাদা করে মনে হয় না অন্য কোথাও এসেছি। আর সিঁদুর খেলা আসলেই একটা অন্যরকম অনুভূতি।  ছোটবেলায় দেখেছি মায়েরা সিঁদুর খেলতো সিঁদুর নিচে পড়ে গেলে আমরা তুলে মুখে মাখতাম, আমাদের কেউ দিত না। আজকে নিজেই সিঁদুর খেলছি, খুব ভালো লাগছে।'

তিনি আরও বলেন 'বাংলাদেশে আমার সেভাবে কখনো সিঁদুর খেলা হয়নি। এই প্রথমবার আমি নিজে সিঁদুর খেললাম। আগে মায়েরা খেলেছিল তখন মায়ের সাথে যোগ দিয়েছিলাম।" 

কলকাতায় এবারই অপু বিশ্বাসের প্রথম সিঁদুর খেলা। অপু বলেন "বাংলাদেশে আমার সেই ভাবে সিঁদুর খেলা হয় না কারণ বাংলাদেশে আমার শুটিং থাকে, হয়তো বা যেখানে যাব সেখানে সেই পরিস্থিতি হয়ে উঠে না।  এটা ভীষণ ভালো লাগছে যে উদ্দেশ্য নিয়ে কলকাতায় আসা, পূজোটা পরিপূর্ণভাবে দেখব উপভোগ করব সেটাই হচ্ছে।" 

সাংবাদিকদের সঙ্গে পূজা তার ক্যারিয়ারের ব্যস্ততা নিয়েও কথা বলেন। তিনি বলেন, এই বছরের ফেব্রুয়ারিতে আমার শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ রিলিজ  হয়েছে, গত মাসে আমার তিনটা সিনেমা রিলিজ হয়েছে তার মধ্যে একটা কলকাতার ছবিও আছে।  এই মাসেই আর একটা সিনেমা রিলিজ হবার কথা রয়েছে। কোভিডের পর আমরা আবার কাজে ফিরছি এখন ব্যস্ততা বাড়ছে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework