ঢাকা , মঙ্গলবার, ২০২৬ নভেম্বর ২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বিনোদন

পরীমনির অভিযোগে নাছির মাহমুদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ Jun ১৪, ০৩:৫০ অপরাহ্ন
ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার প্রধান আসামি নাছির ইউ মাহমুদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (১৪ জুন) দুপুরে সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ।
এর আগে সকালে ব্যবসায়ী নাছির মাহমুদসহ ছয়জনকে আসামি করে সাভার থানায় মামলা দায়ের করেন পরীমনি।
রোববার (১৩ জুন) রাত পৌনে ১১টার দিকে বনানীর নিজ বাসায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন পরীমনি। তার আগে পরীমনির একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে মুহূর্তেই তোলপাড় হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে পরীমনি অভিযোà