গিটার বাজিয়ে রাত ১২টায় মেসেজ পাঠিয়েছি : মিথিলা

বিনোদন ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২২ সেপ্টেম্বর ২৪, ১১:০৫ পূর্বাহ্ন

গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ৪৫ বছরে পা দিয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী বাঙালি নির্মাতা সৃজিত মুখার্জি। তবে বিশেষ দিনটিতে স্বামীকে কাছে পাননি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

জানা গেছে, প্রায় দুই মাস ধরেই কলকাতার বাইরে আছেন সৃজিত। শিলংয়ে সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

1234

মিথিলা গণমাধ্যমকে জানান, ‘সৃজিত মুম্বাইয়ে থাকলে কিছু পরিকল্পনা করতে পারতাম। কিন্তু শিলংয়ে কোথায় ঘুরে ঘুরে শুটিং করছে কিছুই জানি না। উপহারও পাঠাতে পারিনি।’

তিনি আরও জানান, ‘সৃজিতের জন্মদিন উপলক্ষে গিটার বাজিয়ে রাত ১২টায় মেসেজ পাঠিয়েছি। আয়রা ওর আব্বুর জন্য একটা কার্ড বানিয়েছে। তবে বাড়িতে মাংস রান্না হয়েছে। ও (সৃজিত) দূরে থাকলেও আমরাই খাওয়াদাওয়া করেছি।’

 

image-147541-1632412327

গত বছর সৃজিতের জন্মদিনের আয়োজনে স্ত্রী-কন্যা

 

প্রসঙ্গত, ২০১০ সালে প্রথম চলচ্চিত্র ‘অটোগ্রাফ’ পরিচালনার পরপরই আলোচনায় আসেন সৃজিত মুখার্জি। সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই নির্মাতাকে। একে একে ‘রাজকাহিনী’, ‘জাতিস্মর’, ‘বেগম জান’, ‘গুমনামি’, ‘দ্বিতীয় পুরুষ’-এর মতো সিনেমা নির্মাণ করে নন্দিত হয়েছেন তিনি।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework