এবার রান্নার অনুষ্ঠানে গান করবেন ড. মাহফুজুর রহমান

বিনোদন ডেক্স | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ আগস্ট ২৮, ০৭:৫৫ পূর্বাহ্ন

দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। একজন স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব। গেল কয়েক বছর ধরে গায়ক হিসেবেও আলোচনায় তিনি। প্রতি ঈদেই একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হন।

এবার তিনি আসছেন একটি রান্নার অনুষ্ঠানে।

এটিএন বাংলার রান্নাবিষয়ক সাপ্তাহিক আয়োজন ‘ফার্মফ্রেশ উইকলি নিউ রেসিপি’ -তে দেশের খ্যাতনামা তারকাদের নিয়মিত আমন্ত্রণ জানানো হয়। সেই ধারাবাহিকতায় এবার এই অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে অতিথি হয়ে আসছেন ড. মাহফুজুর রহমান। এই পর্বটি প্রচার হবে আজ শনিবার, ২৮ আগস্ট।

এখানে নিজ হাতে রান্না করবেন মাহফুজুর রহমান। শোনাবেন খালি গলার গান।

বিভিন্ন খাবার তৈরির পদ্ধতি আর খাবারের পুষ্টিগুণের তথ্য নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

আজ শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় রান্নার অনুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলায়।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework