অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই

বিনোদন প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ অক্টোবর ২৪, ১২:১১ অপরাহ্ন

দেশের জনপ্রিয় অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই। আজ রোববার (২৪ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।

অভিনেতার ভাই ম. হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুর সাড়ে তিনটার সময় মারা গেছেন মাহমুদ সাজ্জাদ।

এর আগে গত ১ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি করোনা পজিটিভ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিলো। তারপর কোভিড নেগেটিভ আসে। কিন্তু করোনা পরবর্তী জটিলতার কারণে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়েছিলো।

অবশেষে আজ না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

ভাইয়ের বিদেহি আত্মার জন্য জন্য দেশবাসী এবং শিল্প-সংস্কৃতি অঙ্গনের সবার কাছে দোয়া চেয়েছেন ম. হামিদ।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework