বিশ্বজুড়ে ফেসবুক-হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে সমস্যা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ মার্চ ২০, ০৬:৪৮ পূর্বাহ্ন
বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুক মেসেঞ্জারে সমস্যার সৃষ্টি হয়েছে। এসময় এসব অ্যাপ থেকে মেসেজ বা কল করতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন।
শুক্রবার (১৯ মার্চ) বাংলাদেশ সময় রাত ১০টার পর থেকেই ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক মেসেঞ্জারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
জানা গেছে, সার্ভারে ত্রুটির জন্যই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এমন সমস্যা হচ্ছে। বড় ওয়েবসাইটগুলোর সার্ভারের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তথ্য প্রদানকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’ জানিয়েছে, হাজার হাজার ব্যবহারকারী বিষয়টি নিয়ে প্রতি মুহূর্তেই হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে অসুবিধার অভিযোগ দিচ্ছেন।
২৪ টিভি/এডি

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework