নিলামে উঠেছে স্টিভ জবসের প্রথম চাকরির আবেদনপত্র

টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ জুলাই ৩১, ১০:৫২ পূর্বাহ্ন

সময়টা ১৯৭৩ সাল, স্টিভ জবসের বয়স তখন মাত্র ১৮। একটি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেছিলেন ‘অ্যাপেল-প্রতিষ্ঠাতা’। সেটিই ছিল প্রযুক্তি দুনিয়ার এই বিখ্যাত ব্যক্তির জীবনে প্রথম এবং শেষ চাকরির আবেদনপত্র! এবার ওই পুরনো হলদেটে কাগজ নিলামে উঠেছে। যার দাম উঠেছে প্রায় দুই কোটি ৮৫ লাখ টাকা। খবর আনন্দবাজারের।

হাতে লেখা ওই আবেদনপত্রে জবস নিজেই জানিয়েছেন সেই সময়ে তার কাছে ফোন ছিল না। তবে ড্রাইভিং লাইসেন্স ছিল। শুধু স্টিভের চাকরির আবেদনপত্র বলেই নয় ওই পুরনো কাগজটির মধ্যে কিছু অভিনব ব্যাপারও রয়েছে। যার জন্য এত বিপুল অর্থ দিয়ে সেটি কেনা হয়েছে।

তবে স্টিভের চাকরির আবেদনপত্র নিলামে ওঠার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও বেশ কয়েক বার নিলাম হয়েছে ওই কাগজটির। চলতি বছরের মার্চেই একটি নিলামে এর দাম উঠেছিল প্রায় ২ কোটি টাকা।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework