ঢাকা , শনিবার, ২০২৬ অক্টোবর ১০, ২৫ আশ্বিন ১৪৩৩

বিজ্ঞান ও প্রযুক্তি

ওটিটি প্লাটফর্ম নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে কমিটি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ সেপ্টেম্বর ০৭, ০৩:০৫ অপরাহ্ন
ফাইল ছবি

ওভার দ্য টপ (ওটিটি) মাধ্যম থেকে অশ্লীলতা রোধ ও রাজস্ব আদায়ের বিষয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে নীতিমালা করতে কমিটি করেছে বিটিআরসি। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) হাইকোর্টে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দাখিল করে তারা।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার একটি প্রতিবেদন দাখিল করে এ তথ্য উপস্থাপন করা হয়।

পরে আদালত মামলার পরবর্তী আদেশের জন্য আগামী ১ নভেম্বর দিন ধার্য করেন। ওইদিন সামাজিক মাধ্যম এবং মোবাইলের অ্যাপ সম্পর্কিত যেসব চলমান মামলা আছে, সেই মামলাগুলোর শুনানি গ্রহণ করা হবে বলেও আদেশে জানানো হয়েছে।

আদালতে বিটি