বাসে আমার পাশে বসার পর লোকটাকে দুবার বলেছিলাম হাত গুছিয়ে বসেন। তখন দুবারই সরি বলেন। আমি মাথাব্যথার জন্য জানালায় হেলান দিয়ে চোখ বন্ধ করে ছিলাম। টের পেলাম আমার শরীরে তাঁর হাত। ‘টি–শার্ট ধরে টান দিয়ে দাঁড় করিয়ে বললাম, তুই গায়ে হাত দিলি ক্যান?
লোকটা বলে, কী আশ্চর্য! আপনি তো ঘুমাই ছিলেন। চট করে মাথায় রক্ত উঠে যায়। আমি ঘুমিয়ে থাকলেই সে আমার গায়ে হাত দিতে পারে? তারপর নিজের কান ধরে; আমার ও আমার মায়ের পা ধরে মাফ চেয়ে বাস থেকে নেমে যায়।
কথাগুলো রাজধানীর একটি কলেজের ছাত্রী কাজী জেবুননেসা কামালের। রোববার সন্ধ্যার পর মৌমিতা পরিবহনের একটি বাসে পাশে বসা এক লোক তাঁর গায়ে হাত দিলে এভাবেই প্রতিবাদ করেন তিনি। জেবুননেসার ক্ষোভ, বাসের একজন পুরুষ যাত্রীও এ ঘটনার প্রতিবাদে এগিয়ে আসেননি। উল্টো বà¦
