স্ত্রীর মামলায় কারাগারে যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ নভেম্বর ০৮, ০৭:২৩ পূর্বাহ্ন

 সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল মোল্লাকে স্ত্রীর করা নারী নির্যাতন ও যৌতুকের মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া আইনজীবীর সহকারীকে আদালত পারায় হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এই যুবলীগ সোহেলের বিরুদ্ধে।

সোমবার (০৭ নভেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঢাকা-১ এর আদালত থেকে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

রাত ৯ টার দিকে কারাগারে পাঠানো বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী প্রণব কান্তি ভৌমিক। তিনি বাংলানিউজকে বলেন, সোহেল মোল্লার স্ত্রী তাজনুর আক্তারের করা মামলার আজ শুনানির দিন ধার্য ছিল৷ সেজন্য তাকে আদালতে আসতে হয়েছে। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তার সহকারীকে হুমকি দেওয়ার ব্যপারে জিজ্ঞেসা করলে তিনি বলেন, আদালত শেষ সোহেল মোল্লাকে কারাগারে নেওয়ার পথে আমার সহকারী ও ছেলে অর্ণব ভৌমিককে দেখে নেওয়ার হুমকি দেন তিনি৷ আমি বিষয়টি নিয়ে কাল আদালতে উপস্থাপন করবো। সেখান থেকে কোনো সমাধান না পেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করবো।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework