সিলেটে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২২ সেপ্টেম্বর ০৩, ০৯:৫৯ পূর্বাহ্ন

সিলেট-জকিগঞ্জ সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং মিনা সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের উত্তর চক্রবানী গ্রামের হাজী মস্তাকিম আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমান (৭২), তার স্ত্রী জেলি বেগম (৬০) ও জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের তোপখানা গ্রামের সুনা মিয়ার ছেলে ইউনুস মিয়া (২৮)। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জনান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চারখাই থেকে সিলেটগামী অটোরিকশা ও সিলেট থেকে বিয়ানীবাজারগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। এছাড়া মরদেহগুলো সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework