রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, মৃত্যু ৫

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ জুলাই ২৭, ১২:০৪ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মাটিচাপা পড়ে পাঁচ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

অন্যদিকে একই দিনে ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে আরও এক রোহিঙ্গার মৃত্যু হয়।

কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা ছয় জনের মৃত্যু খবর নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল থেকে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধস ও পানিতে ডুবে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework