ময়মনসিংহে র‍্যাবের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময়,আটক ৪ জঙ্গি

জেলা প্রতিনিধি | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ সেপ্টেম্বর ০৪, ০৫:১৩ পূর্বাহ্ন

ময়মনসিংহ সদরের খাগডহর এলাকা থেকে অস্ত্রসহ ৪ জঙ্গিকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান।

জানা যায়, শনিবার রাত ১২টার পরে র‍্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে খাগডহর এলাকায় অভিযান শুরু করলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরাও পাল্টা গুলি ছুঁড়ে।

পরে অভিযানের এক পর্যায়ে ৪ জঙ্গিকে আটক করে র‍্যাব।

শনিবার (৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান বাংলানিউজকে এই খবর নিশ্চিত করেছেন।

বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান র‍্যাব কর্মকরতারা।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework