মহাধুমধামে দুই গাছের বিয়ে, দেড় হাজার মানুষকে নিমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ ডিসেম্বর ১২, ০৬:৩২ পূর্বাহ্ন

রাজশাহীতে মহাধুমধামে বট ও পাকুড় গাছের বিয়ে দেওয়া হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) রাজশাহীর খড়খড়ির শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির চত্বরে থাকা গাছ দু'টির বিয়ে সম্পন্ন করেছে মন্দির কর্তৃপক্ষ।
১৭ বছর আগে পাশাপাশি লাগানো হয়েছিল গাছ এই দুটি।

হিন্দুশাস্ত্র মতে, পাশাপাশি বট-পাকুড় গাছ থাকলে তাদের বিয়ে দিতে হয়। এই রীতি মেনেই ধুমধাম করে বিয়ে দেওয়া হলো গাছ দুটির। বটকে বর, পাকুড়কে কনে ধরে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আগে বটের নাম রাখা হয় ‘বিজয়’। আর পাকুড় হয় ‘বনলতা’।

বিয়ের জন্য বট-পাকুড়সহ গোটা মন্দির প্রাঙ্গণ সাজানো হয়। বিয়েতে নিমন্ত্রণ পেয়েছিলেন এক হাজারেরও বেশি মানুষ। দুপুরে সবাই খেয়েছেন। সারাদিন বাদ্য-বাজনার তালে নাচে-গানে মেতে উঠেছিলেন সবাই। নানা আনুষ্ঠানিকতা শেষে পুরোহিত পুলক আচার্য বিকেলে শুরু করেন বিয়ের মূল আনুষ্ঠানিকতা। গোধুলীলগ্নে সম্পন্ন হয় এই বিয়ে।

এই বিয়েতে বটের বাবা-মা হয়েছিলেন বিধান চন্দ্র সরকার ও আরতি রানী সরকার দম্পতি। বিশ্বজিৎ সরকার ও কনিকা রানী সরকার দম্পতি হন পাকুড়ের বাবা-মা।
 
মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব সরকার জানান, ‘হিন্দুশাস্ত্রে আছে বট-পাকুড় একসঙ্গে থাকলে তাদের বিয়ে দিতে হয়। সে জন্যই এ আয়োজন। এ বিয়েতে প্রায় দেড় হাজার মানুষকে দাওয়াত করা হয়েছিল।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework