ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা-ট্রলার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২২

জেলা প্রতিনিধি | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ আগস্ট ২৮, ০৭:৩৬ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী নৌকার সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষের ঘটনায় আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সকালে আরো একটি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার লইসকা বিলে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নৌকাটি যাত্রী নিয়ে জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার ঘাটে যাচ্ছিলো।

এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একট ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে নৌকাটি উল্টে সব যাত্রী নদীতে পড়ে যায়।  এ ঘটনায় এ পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

জেলা পুলিশ সুপার আনিছুর রহমান ২২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নৌকাটিতে ৭০ থেকে ৮০ জনের মতো যাত্রী ছিলো বলে জানা গেছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। 

এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ওই ট্রলারের মাঝিসহ তিনজনকে আটক করা হয়েছে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework