বাঘাইছড়িতে মৎস্য চাষিদের মাঝে বিনামূল্যে মাছের পোনা বিতরণ

বাঘাইছড়ি প্রতিনিধি | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ সেপ্টেম্বর ০৮, ০৪:৩১ অপরাহ্ন

বাঘাইছড়ি প্রতিনিধি : বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি এই শ্লোগানকে সামনে রেখে বাঘাইছড়ি উপজেলায় জাতীয় মৎস সপ্তাহ উদযাপন উপলক্ষে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে চাষিদের মাঝে মাচের পোনা বিতরণের শুভ উদ্ভোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম। 

৮ই সেপ্টেম্বর( বুধবার) সকাল ১০ টায় উপজেলা মৎস্য অফিস প্রাঙ্গনে মৎস বিভাগের সহায়তায়  প্রতি চাষিকে  ১০ থেকে ১৫ কেজি করে মোট ১৮৫ কেজি মাছের পোনা বিতরণ করা হয়। 

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম ও মৎস্য কর্মকর্তা নবআলো চাকমা গনমাধ্যম কর্মী গন্যমান্য ব্যাক্তিবর্গ এ সময়   উপস্হিত ছিলেন।

এ সময় মৎস্য চাষিরা বিনামূল্যে মাছের পোনা পেয়ে মৎস্য বিভাগের উপর সন্তুষ্টি প্রকাশ করেন।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework