বাঘাইছড়িতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

বাঘাইছড়ি প্রতিনিধি | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ অক্টোবর ০৭, ০৭:০৮ অপরাহ্ন

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের চেয়ারম্যান রাশেল চৌধুরীর বিরুদ্ধে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি ৬ হাজর ২ শত  কেজি চাউল আত্মসাতের অভিযোগ উঠেছে। 

আমতলী ইউনিয়নের মাহিল্লা এলাকার  জেলে মুজিবুর রহমান বাঘাইছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 আমতলী ইউনিয়নের জেলেদের অভিযোগ  যথা সময়ে সরকারি সহায়তার চাউল না পাওয়ায় অর্ধাহারে অনাহারে তারা দিনযাপন করছেন। লিখিত  অভিযোগে মজিবুর রহমান দাবী করেন  বাঘাইছড়ি স্মারক নং ৫১.০১.৮৪০৭.০০০.৪১.০০১.২১-১৩০ তারিখ ৫ সেপ্টেম্বর ২০২১ ইং মূলে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলার কাপ্তাই হ্রদের মৎস্য আহরণ বন্ধ কালিন আগষ্ট মাসের জন্য জেলে পরিবারের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ৩১০ জেলে পরিবারের জন্য বরাদ্দকৃত মাথা পিছু ২০ কেজি করে মোট  ৬২০০ কেজি চাউল উত্তোলন করে বিতরনের কথা থাকলেও  আজ অবদি চাউল বিতরন করেননি অভিযুক্ত চেয়ারম্যান । উত্তলনকৃত চাউল বাজারে বিক্রি করে পুরো টাকা আত্মসাৎ করেছেন। 

বাঘাইছড়ি থানার ভার্প্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন খান অভিযোগ প্রাপ্তির  বিষয়টি নিশ্চিত করে বলেন এটি দেখার এখতিয়ার দুদকের  তাই  দূর্নিতী দমন কমিশনে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। 

আমতলী ইউনিয়নের চেয়ারম্যান রাশেল চৌধুরী চাল উত্তলনের বিষয়টি শিকার করে বলেন, আমি ইউএনডিপির প্রশিক্ষণে থাকায় যথাসময়ে চাউল বিতরন করতে পারেনি, আগামীকাল জেলেদের মাঝে চাউল বিতরণ করা হবে।  

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, চউল উত্তোলন করে চেয়ারম্যান তার নিজ জিম্মায় রেখেছেন, অভিযোগ পাওয়ার পরপরই চেয়ারম্যানকে দ্রুত সময়ে জেলেদের চাল বুঝিয়ে দেওয়ার নির্দেশনা দেয়া হয়।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework