ফকিরহাটে ট্রাকের ধাক্কায় অটোর ৬ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২১ জুলাই ২৩, ০৬:১৩ পূর্বাহ্ন

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ জুলাই) সকাল সোয়া ৭টায় ফকিরহাট উপজেলার বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আনাম বিষয়টি নিশ্চিত করে জানান, পণ্যবোঝাই একটি পিকআপ মোংলার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয় পিকআপটি। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকের ছয় আরোহী। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম সরোয়ার গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৬ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আমরা পৌঁছানোর আগেই এলাকাবাসী আহর একজনকে উদ্ধার করে হাসপাতালাতে পাঠিয়েছেন।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework