নোয়াখালীতেই পাওয়া যাচ্ছে করোনা প্রতিষেধক!

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ আগস্ট ১৮, ০২:৪৫ অপরাহ্ন

বৈশ্বিক মহামারি করোনার থাবায় পৃথিবীজুড়ে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে, তা যেন থামছেই না। চলমান জীবনের ছন্দপতনে আমরা সবাই বিষণ্ণ। করোনাকালীন "নিউ নরমাল" জীবনে অভ্যস্ত হয়ে গেলেও আমাদের সবার মনে একটাই প্রশ্ন, কবে আসবে করোনা ভ্যাকসিন? কবে আমরা করোনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবার ফিরবো আগের জীবনে? বাংলাদেশ, রাশিয়া, আমেরিকা, ভারত কিংবা করোনার উৎপত্তিস্থল চীনও এখনো পর্যন্ত করোনা প্রতিষেধক আবিষ্কারে সফল হতে পারেনি।

তবে আর নয় হতাশা। বিশ্ববাসীকে আশার আলো দেখিয়েছেন নোয়াখালীর আবুল কাশেম। কেরোসিন তেল ব্যবহারে করোনা পালাবে, এমন এক বিবৃতিতে তিনি জানান ঘরেই তৈরি করে ফেলতে পারবেন করোনা প্রতিষেধক। আবুল কাশেম জানিয়েছেন, আমি কোনো ডাক্তার কিংবা কবিরাজ নই।

 

এমন বিবৃতির পর প্রতিষেধকটা স্বপ্নে প্রাপ্ত কিনা জানতে চেয়ে তার সাথে যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এছাড়া আবুল কাশেম জানান, এই ওষুধটি ক্রয় কিংবা বিক্রয়যোগ্য নয়, যেকেউ চাইলে ঘরে বসেই এই ওষুধটি বানিয়ে নিতে পারেন। মাত্র ২ ঘণ্টায় করোনা পালাবে, এমন ওষুধ সংগ্রহে আবুল কাশেম তার ঠিকানা দিয়েছেন।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework