ঢাকা , রবিবার, ২০২৬ Jun ২১, ৭ আষাঢ় ১৪৩৩

দেশজুড়ে

দু-এক দিনের মধ্যেই শৈত্যপ্রবাহ


প্রকাশিত : রবিবার, ২০২১ ডিসেম্বর ১৯, ০৬:২০ পূর্বাহ্ন

পৌষের শুরুতেই তাপমাত্রা কমতে শুরু করেছে। এর ফলে আগামী দু-এক দিনের মধ্যেই চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হতে যাচ্ছে।

রোববার (১৯ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও কুয়াশা থাকবে।

আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা কমে যাবে আর রাতের তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে। আর বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ায় সামান্য পরিবর্তন আসবে। তবে নদী বন্দরগুলোর জন্য কোনো আগাম সর্তকবার্তা নেই।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video