ইভিএমে প্রথমবারের মতো ভোট দিচ্ছে নোয়াখালী পৌরবাসী


প্রকাশিত : রবিবার, ২০২২ জানুয়ারী ১৬, ০৬:২২ পূর্বাহ্ন

প্রথমবারের মতো ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছে নোয়াখালী পৌরসভার বাসিন্দারা।

রোববার (১৬ জানুয়ারি) ভোটের দিন সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায় ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে তাদের অনুভূতি।

ভোটাররা জানান, আগে কঠিন মনে হলেও ভোট দিতে এসে দেখি, ইভিএমে ভোট দেওয়া সহজ।

মাইজদী বালিকা বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার আফসার উদ্দিন বলেন, ইভিএমে ভোট কিছুটা কষ্টকর হলেও ভোট দিতে পেরেছি।  

পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সলিম উল্ল্যাহ নামে আরেক ভোটার জানান, ইভিএম কিছুটা অস্বস্তি কর হলেও যার ভোট সে নিজে দিচ্ছে।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা অফিসার রবিউল আলম বলেন, নির্বাচনের আগে ইভিএমে ‘মক ভোটিং’এর মাধ্যমে ভোটারদের শিখিয়ে দেওয়া হয়েছে। ইভিএমে কীভাবে ভোট দিতে হয়। ভোটাররা সহজেই ইভিএমে ভোট দিচ্ছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়,  নোয়াখালী পৌরসভার নয়টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মেয়র পদে সাতজন, কাউন্সিলর পদে ৬৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ৭৫০ জন পুলিশ, ৪৫০ জন আনসার, তিন প্লাটুন বিজিবি, তিন প্লাটুন র‌্যাব, পুলিশের চারটি মোবাইল টিম, একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন। পৌরসভাটিতে মোট ভোটার ৭৫ হাজার ৭২৬ জন। এর মধ্যে রয়েছেন পুরুষ ভোটার ৩৭ হাজার ৪০১ জন ও নারী ভোটার ৩৮ হাজার ৩২৫ জন। 


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework