৬ ডিসেম্বর: একের পর এক শত্রুমুক্ত হতে থাকে বিভিন্ন এলাকা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ ডিসেম্বর ০৬, ০৬:২৭ পূর্বাহ্ন

একের পর এক জায়গা বীরদর্পে শত্রুমুক্ত করে চলছে বাংলার বীর মুক্তিযোদ্ধা ও ভারতীয় বাহিনী। ৩ ডিসেম্বর থেকে মিত্রবাহিনীর বিমানগুলো সাঁড়াশি আক্রমণ চালায় যশোহর সেনানিবাসে। পাকিস্তানি ব্রিগেডিয়ার হায়াত পুরো ব্রিগেড নিয়ে রাতের অন্ধকারে যশোহর সেনানিবাস থেকে ৬ ডিসেম্বর পালিয়ে যান খুলনার দিকে।

এদিন যশোর সেনানিবাসে ঢুকে পড়েন জেনারেল বারাতের নেতৃত্বাধীন মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর সদস্যরা।

ক্যাপ্টেন জাফর ইমামের নেতৃত্বে মুক্তিবাহিনী ভোরবেলা ফেনী শহরে প্রবেশকালে হাজার হাজার মানুষ জয়বাংলা ধ্বনি দিতে দিতে মুক্তিবাহিনীর সঙ্গে যুক্ত হয়। স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে দেওয়া হয় ফেনীতে। একইভাবে যৌথবাহিনীর সঙ্গে জনতার ঢল মিশে যায় ঝিনাইদহ ,মেহেরপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কুড়িগ্রাম ও লালমনিরহাটে। স্বাধীন বাংলার পতাকা উড়তে থাকে মুক্তাঞ্চলে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework