স্নাতক-সমমানে ভর্তিতে দরিদ্র-মেধাবীদের সহায়তা দেবে সরকার


প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ আগস্ট ২৩, ০৪:৪৪ অপরাহ্ন

স্নাতক ও সমমান শ্রেণিতে ভর্তিতে দরিদ্র ও মেধাবি শিক্ষার্থীদের সহায়তা দেবে সরকার। সে লক্ষ্যে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়/কলেজ/মাদরাসায় অধ্যয়নরত স্নাতক ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তিসহায়তা করা হয়। এরই মধ্যে সব বিশ্ববিদ্যালয়/মাদ্রসায় ভর্তি পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রায় সম্পন্ন হয়েছে।

আরও বলা হয়, ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে শিক্ষার্থীকে (স্নাতক ও সমমান শ্রেণির শিক্ষার্থী) আগামী ২৮ অক্টোবর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

এ নির্দেশনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিষয়টি জানানোর অনুরোধও করা হয়েছে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework