সিলেটে ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কার

News Desk
প্রকাশিত : সোমবার, ২০২১ আগস্ট ০৯, ১১:৫০ পূর্বাহ্ন

সিলেটের জকিগঞ্জ উপজেলার পশ্চিম আনন্দপুর গ্রামে নতুন একটি গ্যাসক্ষেত্র খুঁজে পাওয়া গেছে। এটি দেশের ২৮তম গ্যাসক্ষেত্র। এ গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।

এই গ্যাস ক্ষেত্রে মজুদ আছে ৬৮ বিলিয়ন ঘনফুট। প্রতিদিন এখান থেকে ১০ মিলিয়ন ঘটফুট উত্তোলন করা যাবে বলে জানান  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এর আগে, চলতি বছরের ১৬ জুন সকালে উপজেলা শহরের অদূরে পশ্চিম আনন্দপুর গ্রামের এ অনুসন্ধান কূপে ড্রিল স্টিম টেস্ট (ডিএসটি) ‘সৌভাগ্য শিখা’ প্রজ্বলন করে বাপেক্স। এর ফলে এ ক্ষেত্র থেকে গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখা দেয়।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework