সাহিত্যিক বুদ্ধদেব গুহের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ আগস্ট ৩০, ১১:২৬ পূর্বাহ্ন

প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৩০ আগস্ট) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী প্রয়াত এ সাহিত্যিকের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

হৃদরোগে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মারা যান সাহিত্যিক বুদ্ধদেব গুহ।

গত ৩১ জুলাই থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework