সারাদেশে ১১ জোড়া ট্রেন চলছে

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ Jun ২৩, ০৯:৪৮ পূর্বাহ্ন
পাঁচ জোড়া আন্তঃনগর ও ছয় জোড়া কমিউটার-মেইল ট্রেন চলার কথা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আন্তঃনগর ট্রেনগুলোর সবই চট্টগ্রাম-সিলেট এবং চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের। তবে লকডাউন ঘোষণা করা এলাকার আওতাধীন স্টেশনে ট্রেনগুলো যাত্রাবিরতী করবে না। মঙ্গলবার (২২ জুন) সারাদেশের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা হলেও এ দুই রুটে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (২৩ জুন) বাংলাদেশ রেলওয়ের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। যেসব আন্তঃনগর ট্রেন চলাচল করছে- পাহাড়িকা এক্সপ্রেস (সিলেট-চট্টগ্রাম-সিলেট), উদয়ন এক্সপ্রেস (চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম), মেঘনা এক্সপ্রেস (চট্টগ্রাম-চাঁদপুর), বরেন্দ্র এক্সপ্রেস (চিলাহাটি-আব্দুলপুর) এবং বিজয় এক্সপ্রেস (চট্টগ্রাম-ময়মনসিংহ)৷ কমিউটার, লোকাল এক্সপ্রেস ও মেইল ট্রেনের মধ্যে চলাচল করছে- বগুড়া কমিউটার (লালমনিরহাট-সান্তাহার-লালমনিরহাট), পদ্মরাগ কমিউটার (সান্তাহার-লালমনিরহাট-সান্তাহার), সাগরিকা এক্সপ্রেস (চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম), ময়মনসিংহ এক্সপ্রেস (চট্টগ্রাম-বঙ্গবন্ধু সেতু পূর্ব -চট্টগ্রাম), বিরল কমিউটার (লালমনিরহাট-বিরল-লালমনিরহাট) এবং কলেজ ট্রেন (বোনারপাড়া-সান্তাহার-বোনারপাড়া)৷

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework