সারাদেশে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ অক্টোবর ১৪, ০৯:৫০ পূর্বাহ্ন

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জেলা প্রশাসনের চাহিদায় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গাপূজায় সুশৃঙ্খলতা বজায় রাখতে সারাদেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) থেকেই কাজ শুরু করেছে তারা।

রাজধানীতে মোতায়েন করা হয়েছে কি না জানতে চাইলে লে. কর্নেল ফয়জুর রহমান বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানীতেও বিজিবি মোতায়েন করা হবে।

মন্দির ও এর আশপাশে টহল দিয়ে অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থেকে বিজিবি দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।

সারাদেশে কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এমন প্রশ্নে বিজিবির এই কর্মকর্তা বলেন, চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে ইতোমধ্যে কুমিল্লা, নরসিংদী, মুন্সীগঞ্জসহ ২২ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্যান্য জেলায়ও মোতায়েন করা হচ্ছে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework