সমাপনী পরীক্ষা ছাড়াই সার্টিফিকেট পাবে শিক্ষার্থীরা!

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২০ সেপ্টেম্বর ১৫, ০৭:৩৬ পূর্বাহ্ন
চলমান মহামারি করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের পাসের সার্টিফিকেট দেয়ার কথা ভাবছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। তবে এ বছরের সার্টিফিকেটে কোনো গ্রেড বা জিপিএ নম্বর থাকবে না। চলমান করোনা মহামারির জন্য গত ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে চলতি বছর পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা আয়োজন করা হচ্ছে না। আগামী নভেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হলে পঞ্চম শ্রেণির অপেক্ষমাণ রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের পাসের সার্টিফিকেট দেয়া হবে। তবে সেসব সার্টিফিকেটে কোনো জিপিএ বা গ্রেড পয়েন্ট উল্লেখ থাকবে না। সার্টিফিকেটে শুধু উত্তীর্ণ লেখা থাকবে। সেটি নিয়ে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ। এ প্রসঙ্গে তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে নিবন্ধন করা পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীকে পাসের সার্টিফিকেট দেয়া হবে। ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার্থীদের সার্টিফিকেট স্ব স্ব বিদ্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে তা বিতরণ করা হবে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework