যুক্তরাষ্ট্র থেকে দ্রুত সময়ে ৪০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ মে ০৬, ১০:৩০ পূর্বাহ্ন
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশকে করোনা টিকা দিতে আন্তরিকভাবে চেষ্টা করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বৃহস্পতিবার (৬ মে) সকালে মার্কিন রাষ্ট্রদূত ডেভিড মিলার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি রাষ্ট্রদূতকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে এক থেকে দুই কোটি টিকা পেতে চায় বাংলাদেশ। এর মধ্যে ৪০ লাখ টিকা দ্রুত সময়ের মধ্যে চাওয়া হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস এবং মার্কিন প্রবাসী বাংলাদেশিদেরও টিকার জন্য জোর লবিং করতে বলা হয়েছে। ভারত থেকেও বিশেষ উদ্যোগে বা যে কোনো উপায়ে টিকা পাঠানোর অনুরোধ করা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন ভারতে এখনো তারা টিকা পাঠায়নি। পররাষ্ট্রমন্ত্রী জানান, ১২ মে চীনের টিকা আসবে। বাংলাদেশ নিজস্ব পরিবহন খরচে তা আনবে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework