ভাড়া দিতে না পারায় বাকপ্রতিবন্দী নারীকে বাস থেকে ফেলে দেয়, আটক ২

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ মার্চ ০৯, ০৮:১৩ পূর্বাহ্ন
ঢাকার কেরানীগঞ্জে ভাড়া দিতে না পারায় চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী নারী যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় ‘এন মল্লিক’ পরিবহনের চালক ও হেলপারকে আটক করেছে  (র‌্যাব-১০)। মঙ্গলবার (৯ মার্চ) সকালে দুই জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। বাক প্রতিবন্ধী ওই নারী ঘটনার পর লিখে জানান, রোববার সকালে কেরানীগঞ্জের কোনাখোলা থেকে তিনি এন মল্লিক পরিবহনের বাসে ওঠেন।  ভাড়া দিতে না পারায় বাসের হেলপার তাকে রামেরকান্দা-রুহিতপুর সড়কের ডাচ-বাংলা ব্যাংক সংলগ্ন এলাকায় বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর বাসটি দ্রুত চলে যায়। এ বিষয়ে মঙ্গলবার বিকেল ৩টার দিকে কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework