বেসরকারিতে করোনা পরীক্ষার ফি কমলো

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ মে ০৯, ১১:৪১ অপরাহ্ন
বেসরকারি হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে আরটিপিসিআর পরীক্ষার ফি কমলো। নিয়মিত পরীক্ষার পাশাপাশি বিদেশগামীদের ক্ষেত্রেও এই ফি কমানোর কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (০৬ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে করোনা পরীক্ষায় নতুন ফি-এর কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, দেশে অবস্থানরত সাধারণ জনগণের জন্য এখন থেকে বেসরকারি হাসপাতালে বা নির্ধারিত কেন্দ্রে গিয়ে নমুনা দিলে পরীক্ষায় দিতে হবে ৩ হাজার টাকা, যা এতদিন ছিল ৩ হাজার ৫০০ টাকা। বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করলে দিতে হবে ৩ হাজার ৭০০ টাকা, এই ফি এতদিন ছিল ৪ হাজার ৫০০ টাকা। অপরদিকে, বিদেশ গমনেচ্ছু যাত্রীদের করোনা পরীক্ষায় দিতে হবে ২ হাজার ৫০০ টাকা। ইতোপূর্বে বেসরকারি হাসপাতালে বিদেশ গমনেচ্ছুদের করোনা পরীক্ষায় ৩ হাজার টাকা ফি দিতে হতো। স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবের প্রেক্ষিতে করোনা শনাক্তে আরটিপিসিআর পরীক্ষায় পুননির্ধারিত মূল্য অবিলম্বে কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework