বাংলাদেশিদের দেওয়া হচ্ছে ভারতের জরুরী ভিসা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২০ আগস্ট ১৩, ০৯:৩৪ পূর্বাহ্ন
বাংলাদেশিদের জন্য বর্তমানে ভারতের জরুরী মেডিক্যাল ভিসা দেয়া হচ্ছে। শিগগিরই নিয়মিত ভিসাও দেয়ার প্রক্রিয়া চালু হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে নৌ পরিবহণ মন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এসময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। ভারতে বাংলাদেশিদের জন্য কবে নাগাদ ভিসা চালু হচ্ছে জানতে চাইলে ঢাকাস্থ ভারতের রাষ্ট্রদূত বলেন, খুব ইমার্জেন্সি মেডিক্যাল ভিসা, বিজনেস ভিসা দিচ্ছে বাই এয়ার। চেষ্টা করছি এটা যত তাড়াতাড়ি নরমাল হয়। এখনও যারা খুব ইমার্জেন্সি রোগী তাদের ভিসা দেয়া হয়। সাধারণ যে ভিসা সেটা চেষ্টা করছি আমরা। কারণ ফ্লাইটটা ঠিক নরমালি চলছে না। আর এখনও তো কেভিড উঁচু-নিচু হতে থাকে। আমরা এটা নিয়ে কাজ করছি। তাহলে কী শিগগিরই খুলছে এরকম বলা যায়. হোপফুলি, হোপফুলি। রীভা গাঙ্গুলি দাশ বলেন, শিপিং মিনিস্ট্রির সঙ্গে আমরা খুব ক্লোজলি কাজ করি। কোভিডের সময় আমরা শিপিং মিনিস্ট্রির সঙ্গে একটা সেকেন্ড অ্যাডেনডাম পিআইডব্লিউটিটি (প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড) সাইন করেছি। ওটা খুবই গুরুত্বপূর্ণ একটা এগ্রিমেন্ট। বুঝতেই পারছেন অনেক পুরোনো, সত্তরের দশকের একটা এগ্রিমেন্টের সেকেন্ড অ্যাডেনডাম। এটা অনেকগুলো পোর্ট অব কল অ্যাড হয়েছে। দুটো নতুন রুট অ্যাড হয়েছে। এজন্য ওনাকে ধন্যবাদ দিচ্ছিলাম। এটা শো করে আমরা কতটা কমিটেড টু দ্য রিলেশনশিপ। আমাদের দুজন প্রধানমন্ত্রী কতটা কমিটেড টু দ্য রিলেশনশিপ। তিনি বলেন, এসওপি সাইন হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে গিয়েছিলেন অক্টোবর মাসে। সেই এসওপিটাকে বাস্তবায়ন করা হল। ফার্স্ট ট্রায়াল রানটা হয়েছে, এখন আমাদের ওটাকে একটু ফাইনালাইজ করতে হবে। যাতে রেগুলার ট্রায়াল চলে। ইটস আ ভেরি এক্সাইটিং সেক্টর। যেটা উইন ফর বোথ সাইডস। আমাদের ট্রেড বাড়বে, এটাতে বাংলাদেশেরও অনেক লাভ হবে। ক্রিয়েটস জব ইন্স্যুরেন্স, শিপ বিল্ডিং সবকিছুতে। আপনি যখন বাংলাদেশে এসে শুরু করেছিলেন তখন বাংলাদেশ ও ভারতের যে সম্পর্ক ছিল, আর এখন সেটা কীভাবে দেখছেন এ বিষেয় জানতে চাইলে ভারতের হাইকমিশনার বলেন, খুবই স্যাটিসফ্যাক্টরি। অনেক কাজ হয়েছে। স্পেশালি যেটা অ্যামেইজিং সেটা হল আমরা কোভিডের মধ্যেও কত কাজ করেছি একসাথে। রিলেশনশিপটা এত ক্লোজ! আপনারা জানেন ট্রেন কীভাবে চলছে, কোনো রকমের ডিজরাপশন হয়নি সাপ্লাই চেইনে। বরং অনেক বেশি এফিসিয়েন্সি এসেছে, বাংলাদেশে রেলওয়েতে রেভিনিউ এসেছে। তিনি বলেন, আমরা মনে হয় আমাদের ট্রেডে কস্ট কমবে। সার্টেনলি টেকেন টাইম কমে গেছে। জিনিসপত্র আসতে যেতে যে সময় লাগছিল, সেটা থেকে অনেক কম লাগছে। অনেক এচিভমেন্ট এই কয়েক দিনে। বলতে একটু সময় লাগবে। অনেক রকমের এগ্রিমেন্ট সাইন হয়েছে, পিএম-এর ভিজিটের সময়। প্রাইম মিনিস্টারের খুব সফল সফর হয়েছে। অনেকগুলো প্রকল্প একসঙ্গে উদ্বোধন করেছি। তো সার্বিকভাবে এসব অর্জনে আমি খুশি।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework