বছরের প্রথম ‘সুপারমুন’ দেখা যাবে আজ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ মার্চ ২৮, ১২:৫২ অপরাহ্ন
এ বছরের প্রথম ‘সুপারমুন’ দেখা যাবে আজ। নাসার বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার রাত ১২টা ৪৮ মিনিটে কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ। ফলে আমাদের চোখে এটাকে অনেক বড় মনে হবে। ওই সময় পৃথিবীর দ্রাঘিমাংশ অনুযায়ী চাঁদ আর সূর্য থাকবে একে অন্যের ঠিক বিপরীতে। নাসা আরও জানিয়েছে, এ বার টানা ৩ দিন ধরে রাতের আকাশে বেশ বড় চাঁদ দেখতে পাওয়া যাবে। গতকাল শনিবার গভীর রাত থেকে মঙ্গলবার (৩০ মার্চ) পর্যন্ত এমন বড় আকারের চাঁদ দেখা যাবে। এমন বড় আকারের চাঁদের নাম ‘সুপারমুন’ দেওয়া হয় ১৯৭৯ সালে। নাসার জ্যোতির্বিজ্ঞানীদের একাংশ জানাচ্ছেন, এ বছরে ৪টি ‘সুপারমুন’ হবে। মার্চ থেকে জুনের মধ্যে দেখা যাবে। কেউ কেউে আবার বলছেন ৩টি ‘সুপারমুন’ হবে এপ্রিল ও মে মাসে। সূত্র: সিএনএন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework